নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ:Tnntv24
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত  ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে:Tnntv24 
মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ: রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়:Tnntv24
নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারে আপন দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,আহত ১০।Tnntv24
২০ দিনের মধ্যে জমি হস্তান্তর না হলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।Tnntv24
রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলে কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর:Tnntv24
রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পকুরের পানিতে ডুবে মৃত্যু, মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ:Tnntv24
প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানের বোনের  বাড়ি থেকে অস্ত্র উদ্ধার,থানায় মামলা:Tnntv24 
অটোফাইন সিস্টেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24

 

নারায়ণগঞ্জে মাদক মামলায়

তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৮ টায় সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালিন এসআই মোঃ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম ওরফে শরিফ , নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার মোঃ হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলাম । এদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সামাদ জানান, মামলাটিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!