নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ৩৫ হাজার নতুন ভোটার হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ৩৫ হাজার নতুন ভোটার হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ৩৫ হাজার নতুন ভোটার হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ৩৫ হাজার

নতুন ভোটার হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে ৩৫ হাজার ৫২২ জন নতুন ভোটার হয়েছে। এনিয়ে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন।  জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।

এবারের শ্লোগান‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, গত বছর নারায়ণগঞ্জে ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ১৬ হাজার ৪০৭ জন, যা এ বছর ৩৫ হাজার ৫২২ জন বৃদ্ধি পেয়ে ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জনে পৌঁছেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৭-২০০৮ সালে প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে। ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে, যাতে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি পায়।

তিনি বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন। এর জন্য প্রয়োজন নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা।

 

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিকবুজ্জামান রেনু এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তালহা সিকদার দিগন্তও সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নতুন ভোটারদের সঠিক তথ্য প্রদান করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!