নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন।Tnntv24
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ ঈদগাহে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, প্রথম জামাতে জেলা প্রশাসক ও রাজনীতিকগণ অংশ নেন।Tnntv24

নারায়ণগঞ্জ ঈদগাহে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, প্রথম জামাতে জেলা প্রশাসক ও রাজনীতিকগণ অংশ নেন।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

নারায়ণগঞ্জ ঈদগাহে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, প্রথম জামাতে

জেলা প্রশাসক ও রাজনীতিকগণ অংশ নেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার মধ্যেও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে বিপুল মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান দুই জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও নির্ধারিত সময়েই ঈদের নামাজ শুরু হয়। বৃষ্টির আশঙ্কা ও ভেজা পরিবেশ সত্ত্বেও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রথম জামাতে ইমামতি করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়া জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির।

ঈদের প্রধান জামাতে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ।

ঈদগাহ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঈদের জামাতে অংশ নেওয়ার আনন্দ ভিন্নরকম। বৃষ্টির মধ্যেও সবার সঙ্গে একসঙ্গে নামাজ আদায়ের অনুভূতি তাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!