নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ কারাগারের সামনের

পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ

Tnntv24:নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (বয়স আনুমানিক ১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় মরদেহটি ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি টিম এসে লাশটি উদ্ধার করে।

এসআই ওয়াসিম জানান, নিহত কিশোরের পরনে ছিল সাদা পায়জামা এবং তার মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ তাকে চিনতে পারেনি। আমাদের ধারণা, সে মাদ্রাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় খবর পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!