নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছিল ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছিল ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছিল ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছিল

‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছিল ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি। সেই কর্মসূচিটি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার। তবে শাহবাগসহ দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচীতে নতুন নতুন দাবি সংযোজন করা হচ্ছে। সেই সকল নতুন নতুন দাবির সাথে ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচীর উদ্যোক্তারা একমত নন।

রোববার (২৫মে) বিকেলে  ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচীর সূচনাকারী জুলাই বিপ্লবী ৭ জন ছাত্রনেতা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্বিমত পোষণ করেন। এই ৭ জুলাই বিপ্লবী হলেন,  মোঃ আলিফ দেওয়ান, মোঃ নিলয়, কামরুল হাসান, সোহাইল ইসলাম, মেহেদী হাসান, সাব্বির আহমেদ ও মাহমুদুল হাসান।

জুলাই বিপ্লবী ছাত্র নেতারা সংবাদ সম্মেলনে বলেন, দেশে সর্ব প্রথম ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচী আমরা শুরু করেছিলাম প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ থেকে। গত ১৪ ও ১৮ এপ্রিল আমরা দু’দফা মানববন্ধন কর্মসূচী পালন করেছি। এরপর কর্মসূচীটি খুব জনপ্রিয়তা পায়। সারাদেশে ছাত্রসমাজসহ কিছু রাজনৈতিক দলও এই কর্মসূচী পালন করছে।

‘মার্চ ফর ইউনুস’ নিয়ে আমাদের মূল দাবি ছিল-আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু এখন শাহবাগে এই কর্মসূচী যারা পালন করছে তারা নতুন নতুন দাবি সংযোজন করছেন। কেউ বলছেন ইউনুস সাহেবকে ৫ বছর ক্ষমতায় চাই। আরো অনেক নতুন দাবি সংযোজন করছেন। আমরা এসব নতুন নতুন দাবির সাথে একমত নই।

আমরা সুষ্পষ্টভাবে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা বলেছি আওয়ামীলীগের বিচার, জুলাই হত্যার বিচারসহ সংস্কার চাই। এরপরে নির্বাচন চাই। জাতি ইউনুসকে ভরসা করে। আমরা চাই দেশ বর্তমানে স্থিতিশীল আছে। দেশ যাতে অস্থিতিশীলতার দিকে না যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!