নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ নগর জুড়ে গাছরোপণ করে সবুজায়ন করা হবে-ডিসি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ নগর জুড়ে গাছরোপণ করে সবুজায়ন করা হবে-ডিসি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ নগর জুড়ে গাছরোপণ করে সবুজায়ন করা হবে-ডিসি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ নগর জুড়ে গাছরোপণ করে

সবুজায়ন করা হবে-ডিসি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নগরজুড়ে ১ লাখ গাছ রোপণ করা হবে এবং এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হবে। নগর হবে সবুজায়ন। এমন আশা ব্যাক্ত করেছেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আরো বলেন, শহরের সব রাজনৈতিক ও অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

 জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা

তিনি বলেন, গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া যাবে। জেলা প্রশাসক মাদককে সকল অপরাধের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, মাদকাসক্ত ব্যক্তিরাই অপরাধমূলক কাজে জড়ায়। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়ে বলেন, যাতে মানুষ নিরাপদে পরিবারের কাছে যেতে পারে।

তিনি আরও বলেন, ২০ রমজানের মধ্যে সব শ্রমিক প্রতিষ্ঠান যেন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে। বেতন ও বোনাস নিয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি, কিন্তু রাতের বেলায় কেউ আবার সংযোগ দিয়ে দেয়। এটি হতে দেওয়া যাবে না।

 

জেলা প্রশাসক ফুটওভার ব্রিজে হকার বসার ওপর নিষেধাজ্ঞা দেন এবং বলেন, হকার বসলে মানুষের চলাচলে সমস্যা হয়, তাই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. ‍নূর কুতুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!