নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ প্রেসক্লাব জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জ প্রেসক্লাব জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ প্রেসক্লাব জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জ প্রেসক্লাব জাতীয়

প্রেসক্লাবের অন্তর্ভূক্ত হতে যাচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ প্রেসক্লাব জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.আইয়ুব ভূঁইয়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কালে এ তথ্য জানান। এর আগে তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন ।  সভা শেষে মো. আইয়ুব ভূঁইয়াকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া বলেন, সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, হাসান আরিফ, আমির হুসাইন স্মিথ ও হাসান উল রাকিবসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!