নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ফয়সাল হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ফয়সাল হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড

Facebook
WhatsApp
LinkedIn
RAB-11
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক ফয়সাল আহম্মেদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। সোমবার(২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিতাই চন্দ্র দাস ও তার ছেলে তপন চন্দ্র দাস ও অপু চন্দ্র দাসকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট জানান, ২০২২ সালের ২৬ জানুয়ারী রাত ৯টার দিকে ফয়সাল আহমেদ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোনারগাঁ থানায় তার মামা মানিক জিডি করেন। ওই জিডির সূত্র ধরে ৩ ফেব্রুয়ারী সোনারগাঁ থানা পুলিশ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে পূবৃ শত্রুতার জের ধরে বাদীর ভাগ্নে ফয়সালকে আসামীরা হাত-পা বেধে শ^াসরোধে হত্যা করে লাশ খালের কচুরীপানায় গুম করে। আসামীদের ওই বছরের ৪ ফেব্রুয়ারী আসামীদের দেখানো মতে কচুরীপানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!