নারায়ণগঞ্জ-৩
আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল
ইসলাম মান্নানের ছেলে
জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক
খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ|
রবিবার (২১ জুন) দুপুরে রাজধানী বাড়িধারা বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা
হয়| নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়| বিষয়টি
নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খায়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে| তার
বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রনালসহ জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে| সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা
গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে নিয়ে আসা হয়| পুলিশ সুপারের তৃতীয় তলায় অবস্থিত ডিবি কার্যালয়ে এনে তাকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়|
পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খায়রুল ইসলাম সজিবকে রাজধানীর ডিএমপি (ডিবি )কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে| অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী
জানান, তার বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে| যদি অভিযোগের সত্যতা মিলে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যোগ করেন এই
কর্মকর্তা|
তবে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বড়
ছেলে জেলা যুবদলের জেষ্ঠ আহবায়ক খায়রুল ইসলাম সজিব পাচঁ আগষ্ট পটপরিবর্তনের পর বিভিন্ন মানুষের নামে মামলা দিয়ে মামলা বাণিজ্য, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের পর বিভন্ন শিল্প পতিষ্ঠানের মালিকদের ভয়ভীতি দেখিয়ে হয়রানী, ওয়েস্টিজ মালামালের ব্যবসা দখল , নিয়ন্ত্রন করা , মেঘনা শিল্পাঞ্চলের গড়ে উঠা সকল শিল্পপ্রতিষ্ঠান কারখানায় সশরীরে গিয়ে
ঠিকাদারি, ওয়েস্টেজ ব্যবসাসহ একক নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে| এছাড়া খয়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিকরা স্বরাস্ট্র মন্ত্রনালয়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার
কাছে অভিযোগ দিয়েছেন|
তবে সরকারে একটি গোয়েন্দা সংস্থার সুত্র জানায়, সজিবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে| এসব অভিযোগের কারনেই তাকে আটক করে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| #








