নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষের বদলি বাতিলের দাবি। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষের বদলি বাতিলের দাবি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষের বদলি বাতিলের দাবি। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের

বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়।

শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হন। শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করেছেন তিনি। মাত্র ছয় মাসের মাথায় তাঁকে ওএসডি করে বদলি করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে।

মহিলা কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব বরাবর বদলি আদেশ বাতিলের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির কাছে স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থী  সাদিকা ইসলাম ইরিন বলেন, অধ্যক্ষ স্যারের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে।

তিনি কলেজের পরিবেশ উন্নয়নে কাজ করেছেন। এমন দায়িত্বশীল অধ্যক্ষ আমরা হারাতে চাই না।

অপর শিক্ষার্থী রেবেকা সুলতানা বলেন, স্যার নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদের পাশে থাকেন।

আমাদের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখছেন। হঠাৎ তাঁকে বদলি করা অন্যায়।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আমি নিয়মিত ক্লাস নিই, শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মানোন্নয়নে কাজ করি। হয়তো এ কারণেই শিক্ষার্থীরা আমার বদলির আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তবে, আমি এ বিষয়ে আগে কিছু জানতাম না।

তিনি আরও বলেন, সরকারি আদেশ অনুযায়ী আমাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এটি নিয়মিত বদলি কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, অধ্যাপক আবুল কালাম আজাদ গত বছরের ২৮ জুলাই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১২ ফেব্রুয়ারি তাঁর বদলি আদেশ জারি হলে শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!