নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নির্বাচন সঠিক না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি আনোয়ারুল । Nafiz Ashraf. Tnntv24

নির্বাচন সঠিক না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি আনোয়ারুল । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নির্বাচন সঠিক না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি আনোয়ারুল । Nafiz Ashraf. Tnntv24

 নির্বাচন সঠিক না হলে জনগণ

আবার আন্দোলনে নামবে: ইসি আনোয়ারুল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। সঠিক নির্বাচন না হলে তারা আবার আন্দোলনে নামবে। সোমবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালার বিষয় ছিল -ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়।

ভালো নির্বাচন না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি 

ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে কোনো চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে না। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত, আর এই আমানত রক্ষা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারও না কারও হাত থাকে। অতীতে এনআইডি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে হবে।”

নারায়ণগঞ্জ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম। এখানে ভালো এবং খারাপ উভয় ধরনের ঐতিহ্য রয়েছে। তাই এই এলাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।”

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!