পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভাব নেই,
বরং ইতিবাচক প্রভাব রয়েছে- রেলমন্ত্রী শেখ রবিউল আলম
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনে হয়েছে। এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলব্রিজের ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এইসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে মাওয়া অংশে নির্মিত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের নির্মাাণ কাজ ২০১৮ সালে আগষ্টে শুরু হয়ে ২০২৩ সালে অক্টোবরে সম্পন্ন ও উদ্বোধন হয়। বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পটি চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন বাস্তবায়ন করে। এই প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নেরবজন্য তদারকি কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।
মন্ত্রী বলেন, এলাকার নিচু ভূমি,বিস্তির্ণ জলরাশির ওপর দিয়ে ট্রেনের নির্বিঘ্ন চলাচল এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করারসহ প্রযুক্তিগত ,পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক বিবেচনায় প্রকৌশলগতভাবে ভায়াডাক্টটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণ কাজ চলাকালীন ভারী যন্ত্রপাতি ও মালামাল পরিবহনের সুবিধার্থে ভায়াডাক্টের এলাইনমেন্ট বরাবর জলাভূমির ওপর অস্থায়ী মাটি ভরাট করা হয়ৈছিল। প্রকল্পের শেষ পর্যায়ে ডিমবিলাইজেশনের অংশ হিসেবে এই অস্থায়ী মাটি অপসারণ এবং প্রকল্প এলাকার মূল জলাভূমি পুণরুদ্ধারে কোন বাধা নেই। এতে রেল লাইনের কোন ক্ষতি হবে না।
এর আগে সেনাবাহিনী কর্মকর্তা ব্রিগেডিয়ার আবুল শাসনাত রেল সড়প প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তার বক্তব্যে। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড.সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষধ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।








