নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

পর্যটন নগরী রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত,আহত ১। Nafiz Ashraf.Tnntv24

পর্যটন নগরী রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত,আহত ১। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পর্যটন নগরী রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত,আহত ১। Nafiz Ashraf.Tnntv24

পর্যটন নগরী রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায়

৫ জন নিহত,আহত ১

Tnntv24.অনলাইন ডেক্স:

পর্যটন নগরী রাঙামাটির রাবার বাগান এলাকায় সড়ক দুঘৌটনায় পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!