নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

পাকা খেলোয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন,আগে থেকেই সতর্কাবস্থানে।Nafiz Ashraf.Tnntv24

পাকা খেলোয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন,আগে থেকেই সতর্কাবস্থানে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পাকা খেলোয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন,আগে থেকেই সতর্কাবস্থানে।Nafiz Ashraf.Tnntv24

পাকা খেলোয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন,

আগে থেকেই সতর্কাবস্থানে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষকে মোকাবিলা করার পাশাপাশি পর্দার আড়ালের ষড়যন্ত্র রুখতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন এখন তৎপর।  নির্বাচনের লড়াই যখন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, ঠিক তখনই পাকা খেলোয়ারের মতো নিজের প্রার্থিতা রক্ষায় সতর্ক অবস্থান নিলেন নারায়ণগঞ্জ-০৩ ও ০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বিশেষ করে তাঁর অগোচরে কেউ যেন কোনো অসাধু উপায়ে তাঁকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যেই তিনি আগেভাগে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছেন। গিয়াসউদ্দিনের এই পদক্ষেপ জেলার নির্বাচনী আমেজে নতুন এক সতর্কবার্তা যোগ করেছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মুহাম্মদ গিয়াসউদ্দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ আবেদন জমা দেন। তাঁর এই আবেদনের মূল লক্ষ্য ছিল ‘আমার স্বাক্ষর জালিয়াতি করে মনোনয়নপত্র প্রত্যাহারের ষড়যন্ত্র সম্পর্কে অবগতকরণ’। জালিয়াতির মাধ্যমে প্রার্থিতা বাতিলের যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতেই তিনি এই লিখিত আবেদনটি দাখিল করেন।

আবেদনের তথ্যমতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ গিয়াসউদ্দিন উভয় আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। তবে একটি স্বার্থান্বেষী ও অসাধু চক্র তাঁর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার ষড়যন্ত্র করছে বলে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন।

এই ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সাংবিধানিক অধিকার হরণ এবং নির্বাচনী পরিবেশ ব্যাহত করার একটি নীলনকশা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

লিখিত আবেদনে তিনি প্রশাসনকে স্পষ্টভাবে অবগত করেছেন যে, তিনি কোনো অবস্থাতেই মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না। তাই তাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিলকৃত যেকোনো প্রত্যাহার সংক্রান্ত আবেদন যেন কোনো অবস্থাতেই গ্রহণ বা বিবেচনা করা না হয়।

মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই লিখিত সতর্কবার্তা জমা দেওয়ার ফলে এখন তাঁর স্বাক্ষর সংবলিত কোনো প্রত্যাহারের আবেদন এলেও তা অধিকতর যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হলো। মূলত ষড়যন্ত্রকারীদের পথ বন্ধ করতেই তিনি রিটার্নিং কর্মকর্তাকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করে রেখেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!