নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

পুলিশ সক্রিয় এবং আগের চেয়ে বেশি মানবিক। Nafiz Ashraf.Tnntv24

পুলিশ সক্রিয় এবং আগের চেয়ে বেশি মানবিক। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পুলিশ সক্রিয় এবং আগের চেয়ে বেশি মানবিক। Nafiz Ashraf.Tnntv24

Tnntv24.অনলাইন ডেক্স:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয়। রোববার ( ১৫ জুন ) দুপুরে সচিবালয়ে এমন বলে মন্তব্য করেছেন ।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ পিট্টি মারলে বা মারধর করলে পুলিশকে খুব সচল বলে ভাবা হতো। কিন্তু বর্তমান সরকার এমন পুলিশ চাইছে না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি৷ যারা সবার সাথে ভালো আচরণ করবে৷ তিনি বলেন, এখনকার পুলিশ হচ্ছে মানবিক পুলিশ৷ তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি৷ বর্তমান পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি সক্রিয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন নির্বাচনের সময় ঘোষণা করবেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী প্রস্তুত রয়েছে।

ভারতের পুশ-ইন বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগ করেছি৷ আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে উপযুক্ত চ্যানেলে তাদের পাঠালে আমরা নিবো৷ কিন্তু তাদের জঙ্গলের ভিতর-নদীতে ফেলে যাওয়া কোন সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়৷

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!