নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

পূর্বাচলে শেখ হাসিনার প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24

পূর্বাচলে শেখ হাসিনার প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলে শেখ হাসিনার প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন। Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
রাজউকের পূর্বাচল উপশহরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দকৃত প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৯দফা দাবিতে  শুক্রবার (২০ সেপ্টেম্বর ) পূর্বাচলের ৩শ’ ফুট সড়কের জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্লট বঞ্চিত আদিবাসিন্দারা প্রখর রোদ উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেয়। জলসিঁড়ি বাসস্ট্যান্ড গোলচত্বরে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, পূর্বাচলের আদিবাসিন্দা জিন্নাত আলী, শফিকুল ইসলাম ভুঁইয়া, রাসেল ভুঁইয়া, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট আলম হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, আওলাদ হোসেন ভুঁইয়া, একেএম রিয়াদ ভুঁইয়া কিরণ  প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বাচল প্রকল্পের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট দিতে হবে। যৌথভাবে বরাদ্দকৃত প্লট আলাদা করে দিতে হবে। নিজের নামে জমি, ঘর-বাড়ি, গাছপালা থাকলে স্বামী ও স্ত্রীকে আলাদা প্লট দিতে হবে। প্লট বুঝিয়ে দেওয়ার পূর্বে আদিবাসিন্দাদের সকল জরিমানা মওকুফ করতে হবে। বরাদ্দকৃত ৩ কাঠা প্লটের পরিবর্তে ৫ কাঠা প্লটের আবেদন কারীদের যাচাই-বাছাই করে ৫কাঠা প্লটই দিতে হবে। প্রত্যেক মসজিদের নামে প্লট দিতে হবে। পূর্বাচলে মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে। ৩শ’ ফুট সড়কের নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নামে নামকরণ করতে হবে।
 গত ১০বছরে বিশেষ ক্ষমতা আইনে ১৩/এ ধারায় প্লট বরাদ্দ দেয়া শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের নামে দেয়া সকল প্লট বরাদ্দ বাতিল করতে হবে। পূর্বাচলের বঞ্চিত সকল আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রাজউক রাজধানীর খিলখেত, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ৬হাজার ২শ’ ২৭একর জমি নিয়ে পূর্বাচল উপশহর নির্মাণের কাজ শুরু করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!