নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

প্রধান উপদেষ্টা ড.ইউনূস আজ থাইল্যান্ড যাচ্ছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টা ড.ইউনূস আজ থাইল্যান্ড যাচ্ছেন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রধান উপদেষ্টা ড.ইউনূস আজ থাইল্যান্ড যাচ্ছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টা ড.ইউনূস

আজ থাইল্যান্ড যাচ্ছেন

Tnntv24.ডেক্স পরিপোর্ট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) ​​শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আজ (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন ।

প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করা হয়েছে।

বিমসটেক শীর্ষ সম্মেলন ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০২৫ সালের বিমসটেক শীর্ষ সম্মেলন আঞ্চলিক সহযোগিতার সাতটি মূল স্তম্ভের উপর আলোকপাত করবে: বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের সাথে জনগণের যোগাযোগ; বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন; এবং সংযোগ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

উচ্চ প্রতিনিধি জানান, শীর্ষ সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসও উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, ৪ এপ্রিল, বিমসটেকের চেয়ারম্যানের পদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদারও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!