নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

প্রধান উপদেষ্টা রাজনীতিতে তরুণদের বেশি অংশগ্রহণের আহবান জানিলেছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টা রাজনীতিতে তরুণদের বেশি অংশগ্রহণের আহবান জানিলেছেন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রধান উপদেষ্টা রাজনীতিতে তরুণদের বেশি অংশগ্রহণের আহবান জানিলেছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টা রাজনীতিতে তরুণদের

বেশি অংশগ্রহণের আহবান জানিলেছেন

Tnntv24.অনলাইন ডেক্স:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন,স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে তরুণদের।

মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সফররত নরওয়ের প্রতিনিধিদের মধ্যে আছেন– সমাজতান্ত্রিক যুব লীগের উপনেতা নাজমা আহমেদ এইউএফের আন্তর্জাতিক নেতা এবং কেন্দ্রীয় বোর্ডের সদস্য ফাওজি ওয়ারসাম, সেন্টার পার্টির সদস্য ডেন স্কোফটেরুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা সোভেনেবি, খ্রিস্টান ডেমোক্র্যাটস সদস্য হ্যাডল রাসমাস জুল্যান্ড, গ্রিন পার্টির অঙ্গসংগঠন গ্রিন ইয়ুথের সদস্য টোবিয়াস স্টোকল্যান্ড এবং ইনল্যান্ডেটের তরুণ লিবারাল প্রাক্তন নেতা থাইরা হাকনস্লোকেন।

ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের শতকরা হার সম্পর্কেও জানতে চান।

প্রধান উপদেষ্টা সফররত রাজনৈতিক কর্মীদের বলেন, আমরা তরুণদের রাজনীতিতে আসতে উৎসাহিত করছি। না হলে তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না।

সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, বাংলাদেশের এই তরুণদের অনেকেই তাদের জীবদ্দশায় ভোট দিতে পারেনি।

তারা জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কী করছে?

প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকার, পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তিন মেয়াদে ভুয়া ভোটিং ব্যবস্থা চালু ছিল, যদিও কর্তৃপক্ষ দাবি করেছে, এটি একটি বিশাল সাফল্য, বাস্তবে কেউই ভোট দিতে পারেনি। তাই তরুণরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি।

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘‘জঞ্জাল পরিষ্কার’’ করা। ধ্বংসস্তূপ থেকে টুকরো তুলে নতুন শুরুতে নতুন কাঠামো তৈরি করাই চ্যালেঞ্জ।’

তিনি বলেন, এটা আমাদের জন্য একটা ক্রান্তিকাল। আমি কেবল আশা করি, এই রূপান্তরটি সংক্ষিপ্ত হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!