নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

প্রধান উপদেষ্ঠার সাথে আলোচনা করেই নির্বাচনের রোডম্যাপের সমাধান খোঁজা হবে।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্ঠার সাথে আলোচনা করেই নির্বাচনের রোডম্যাপের সমাধান খোঁজা হবে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রধান উপদেষ্ঠার সাথে আলোচনা করেই নির্বাচনের রোডম্যাপের সমাধান খোঁজা হবে।Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্ঠার সাথে আলোচনা করেই

নির্বাচনের রোডম্যাপের সমাধান খোঁজা হবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্ঠার সাথে আলোচনা করেই নির্বাচনের রোডম্যাপের সমাধান খোঁজা হবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। তিনি জানিয়েছেন, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করে কাউকে সুযোগ করে দিলে জাতি তা মেনে নেবে না।

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আগের একাধিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং তার এবং তার প্রেস সচিবের বিভিন্ন মন্তব্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের কথা উঠে এসেছে, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, আমরা চাই, প্রধান উপদেষ্টা জাতির সামনে নির্দিষ্ট করে জানিয়ে দিন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দেবেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।

সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হবে বিএনপি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!