নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ফতুল্লায় মাদকাসক্তের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা পুত্রকে হত্যা করেছে। Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় মাদকাসক্তের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা পুত্রকে হত্যা করেছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় মাদকাসক্তের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা পুত্রকে হত্যা করেছে। Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় মাদকাসক্তের লাগাতার অত্যাচারে

অতিষ্ঠ বাবা-মা পুত্রকে হত্যা করেছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মাদকাসক্ত পুত্র জনি সরকারের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুত্রকে হত্যা করেছে জন্মদাতা বাবা করুণা সরকার। এহত্যায় সহযোগীতা করেছে জনির গর্ভধারীনী মা অনিতা রাণী সরকার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গত সোমবার ( ১৬ জুন ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর এলাকায়। মা বাবাকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে এই হত্যাকান্ডে তাদের জড়িত’র কথা জানা যায়।

পুলিশ জানিয়েছে, শিয়াচর লালখা এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় নিহত যুবক জনি সরকারের বাবা ও মাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ফতুল্লার লালখা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিহত জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তারা ফতুল্লার শিয়াচর লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া।

এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় ড্রেনের ভেতর থেকে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ, যা পরে জনি সরকারের বলে শনাক্ত করা হয়। ঘটনার পর নিহত জনির বাবা নিজেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তবে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জনির বাবা-মা সরাসরি জড়িত। পরবর্তীতে তাদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার একজন মাদকাসক্ত এবং বখাটে প্রকৃতির যুবক ছিলেন। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। ঘটনার দিন, সোমবার রাতেও তিনি টাকার জন্য খারাপ ব্যবহার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে, জনির বাবা ঘুমন্ত ছেলেকে প্রথমে রুটি বানানোর কাঠের বেলুন দিয়ে মাথা ও মুখে আঘাত করে অচেতন করেন। এরপর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন।

পরে রাত আনুমানিক ২টার দিকে জনির হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে লাশ নিজেই মাথায় করে বাড়ির পাশে লালখা মোস্তফার গলির ড্রেনে ফেলে রেখে আসেন।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনির বাবা-মা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!