নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফতুল্লার পাঁচ ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য গিয়াসের আপ্রাণ চেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

ফতুল্লার পাঁচ ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য গিয়াসের আপ্রাণ চেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লার পাঁচ ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য গিয়াসের আপ্রাণ চেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়নগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। গত ৩০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই চিঠি দেয়া হয়। ইউনিয়ন পাঁচটি  হল, কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও বক্তাবলি।

 

এই ইউনিয়নগুলো নারায়ণগঞ্জ-৪ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। চিঠিতে তিনি এর আগে বেশ কয়েকবার ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হলেও শামীম ওসমানের বাধার কারণে সম্ভব হয়নি বলে উল্লেখ করেছেন।

আবেদন পত্রে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেন, রাজধানী ঢাকা সংলগ্ন ফতুল্লা থানা এলাকা, যা নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তর্গত একটি শিল্প ও বাণিজ্য অধ্যুষিত অঞ্চল। পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পশ্চিম বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী, উত্তরে রাজধানী ঢাকা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ। এখানে ছোট-বড় মিলিয়ে অন্তত সাড়ে ৮শ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অন্তত দশ লাখ মানুষের কর্মসংস্থান। এখান থেকে প্রায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশ সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬৫ বর্গকিলোমিটার আয়তনের ফতুল্লা থানা দেশের অন্যতম জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা। এলাকার জনসংখ্যা প্রায় ২০ লাখেরও অধিক। এখানে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি, গণপূর্ত, বিআরটিএ, জেলা পুলিশ লাইন, আদালত, জেলখানা, সাবরেজিস্ট্রি, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর। তথাপি এখানকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ মানুষের জীবন মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা অদ্যাবধি গড়ে উঠে নাই।

সময়ের চাহিদা অনুযায়ি শিল্প ও বাণিজ্য অধ্যুষিত ফতুল্লা থানা এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ অত্যন্ত জরুরী। বিগত সময়ে এই অঞ্চলটিকে বেশ কয়েকবার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হলেও স্বৈরশাসকের অন্যতম দোসর বিনা ভোটের এমপি শামীম ওসমান অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে তা বাধাগ্রস্ত করায় সেটি আর হয়ে উঠেনি। ফলশ্রুতিতে এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা থাকলেও ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের নিকট এই এলাকার মানুষের প্রত্যাশা জনস্বার্থে ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শিল্প, ব্যবসাসমৃদ্ধ ফতুল্লা থানা এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!