নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24
নারায়ণগঞ্জে নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি:Tnntv24
কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে : নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে  বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই:Tnntv24
মিছিলের প্রস্তুতির সময় পলাতক আজমেরী ওসমানের ১০ সমর্থক গ্রেফতার।Tnntv24
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে  অবসরে গেলেন শিক্ষক:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন:Tnntv24
সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24
জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24
Next
Prev

ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24

ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফ্যাসিষ্টরা অস্ত্র, মাদক ব্যবসা পেশা হিসেবে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী:Tnntv24

 

ফ্যাসিষ্টরা অস্ত্র ও মাদক ব্যবসা পেশা হিসেবে বেছে নিয়ে নারায়ণগঞ্জের

প্রশাসনকে ধংশ করে দিয়েছিল – সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের দায়িত্ব প্রাপ্ত সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিগত দিনে নারায়ণগঞ্জে একটি গোষ্টী মাদক ব্যবসা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, ফ্যাসিষ্টরা বিগত ১৫ বছর নারায়ণগঞ্জকে সারাদেশের মানুষ চিনত সন্ত্রাসীদের অভয়অরন্য হিসেবে। ফ্যাসিষ্টরা এখানে অস্ত্র, মাদক থেকে শুরু করে নারায়ণগঞ্জের প্রশাসনকে ধংশ করে দিয়েছিল। তাদের অনেকেই হয়তো বা বিভিন্ন পরিচয়ে আবারো দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশ প্রশাসনের উপর পরিকল্পিত ভাবে আক্রমন চালিয়ে সে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং আইন গুলোকে অনেক কঠোর করছেন যাতে মাদকের সাথে সংশ্লিষ্টরা আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে আসতে না পারে। তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। একই সঙ্গে নারায়ণগঞ্জে অতীতে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যেসব অস্ত্রের লাইসেন্স দীর্ঘদিন নবায়ন করা হয়নি, সেগুলোও যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় এ সময় জেলার সংসদ সদস্যরাসহ পুলিশ সুপার, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যানবাহন ও সড়ক নিরাপত্তা, শিল্পাঞ্চলের পরিস্থিতি, জননিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর একটি জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেসব এলাকায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা সীমিত, সেখানে র‌্যাব, বিজিবি, ডিবি ও পুলিশের সমন্বিত অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ করে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!