নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস পা রাখছেন নারায়ণগঞ্জে ।

বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস পা রাখছেন নারায়ণগঞ্জে ।

Facebook
WhatsApp
LinkedIn
বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস পা রাখছেন নারায়ণগঞ্জে ।

বছরের প্রথম দিন প্রধান উপদেষ্টা

ড. ইউনূস পা রাখছেন নারায়ণগঞ্জে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নূতন বছরের প্রথম দিন নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন। এদিকে প্রধান উপদেষ্টার নিরাপত্তায় ১৫০০ পুলিশ নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

রবিবার নারায়ণগঞ্জে আসার বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সর্বোচ্চ কাজ করবে। আমরা বানিজ্য মন্ত্রনালয়ের পরামর্শ অনুযায়ি কাজ করছি। নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জে ১৫৭৪জন পুলিশ নিয়োজিত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ‍্যোগে আগামী ১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদের স্মরণে এ মেলায় যুক্ত হচ্ছে আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে এবারের আসর।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এরই মধ্যে পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের প্রায় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবং শেষ সময়ের প্রস্তুতি। ভেতরের কাজ শেষে সাজানো হচ্ছে প্যাভিলিয়ন। দেশি-বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে ৩২৭টি। বাংলাদেশ বাদে সাতটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়।

গতবছরের মতোই অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোরমূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুণতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকিটমূল্য অর্ধেক।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনার কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

facebookShare on Facebo

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!