নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না ? তবে আসবেন…!Nafiz Ashraf.Tnntv24

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না ? তবে আসবেন…!Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না ? তবে আসবেন…!Nafiz Ashraf.Tnntv24

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান

কেন বাংলাদেশে আসছেন না ? তবে আসবেন…!

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারেক রহমানের বাংলাদেশে না ফেরার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যদিও সম্প্রতি তার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে তার দেশে না ফেরার প্রধান কারণ ছিল তার বিরুদ্ধে থাকা একাধিক সাজা ও মামলাগুলো। যদিও গণঅভ্যুত্থানের পর, আদালতের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে থাকা অনেকগুলো মামলা ও দণ্ড বাতিল বা খারিজ হয়েছে।

যদিও মামলাগুলোর আইনি জটিলতা এখন আর প্রধান বাধা নয়, তবুও তিনি দেশে ফেরার জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সময়ের অপেক্ষা করছেন বলে জানা যায়। বিএনপি নেতাদের মতে, দেশে ফেরার একটি ‘পরিবেশ’ নিশ্চিত হওয়া তার কাছে গুরুত্বপূর্ণ। কেউ কেউ মনে করেন, নির্বাচনের আগে বা একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ফিরতে পারেন।

বর্তমানে, তারেক রহমানের দেশে ফেরা না-ফেরা মূলত তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি নিজেই বিভিন্ন সময় দ্রুত দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তবে সুনির্দিষ্ট তারিখ জানাননি।

তারেক রহমান ২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে (লন্ডনে) আছেন এবং সেখান থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা-কল্পনা চলছে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত বিষয়।

আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? নির্বাচনের সময় জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।’

গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিল তারেক রহমানের দেশের ফেরার প্রসঙ্গ।

আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান বিএনপির এই নেতা তখন থেকে পরিবারসহ সেখানেই বসবাস করছেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান।

আওয়ামী লীগের পতনের পর থেকেই তারেক রহমানের ফেরার আশায় ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এক বছরে একে একে বিভিন্ন মামলার দায় থেকে মুক্তি পেলেও দেশে ফেরা হয়নি তার।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘কিছু সংগত কারণে হয়তো এখনও ফেরাটা হয়ে ওঠেনি। তবে সময় তো মনে হয় চলে এসেছে। ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসব।’

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই অনুযায়ী চলছে প্রস্তুতিও। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।’

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!