নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বাংলাদেশ ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো চীনের কাছ থেকে।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশ ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো চীনের কাছ থেকে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশ ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো চীনের কাছ থেকে।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশ ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি

পেলো চীনের কাছ থেকে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলো চীনের কাছ থেকে এই তথ্য দিয়েছেন  প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে । প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে বাংলাদেশ চীনা সরকার ও সেই দেশের কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। এই প্রসঙ্গে কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রধান উপদেষ্টা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় ৩০টি চীনা কোম্পানি চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া চীন মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পে ৪০ কোটি ডলার, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং কারিগরি সহায়তা হিসেবে আরও ১৫ কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি পরিমাণটি অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসাবে আসবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

চীনে প্রধান উপদেষ্টার চার দিনের প্রথম দ্বিপক্ষীয় চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এটি একটি মাইলফলক সফর’।

আশিক চৌধুরী বলেন, ‘প্রেসিডেন্ট শি জিং পিন আশ্বাস দিয়েছেন যে তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন কারখানা স্থানান্তরে উৎসাহিত করবেন, কারণ তারা তাদের উৎপাদন গন্তব্য বহুমুখীকরণ করতে চায়।’

তিনি বলেন, ‘এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখবে। এটা সময়ের ব্যাপার মাত্র।’

শুক্রবার প্রফেসর ইউনূস ও আশিক চৌধুরী বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি কোম্পানিসহ শতাধিক চীনা কোম্পানির কর্মকর্তাদের বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য আহ্বান করেন। বেইজিংয়ে তিনটি ইন্টারেক্টিভ সেশনে তারা বক্তব্য দেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রতিক্রিয়া খুব ইতিবাচক।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!