নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিএনপি’র নেতা সাদরিল বলেছেন দলের নামে চাঁদা চাইলে ধরে আইনের হাতে তুলে দেবেন:Nafiz Ashraf.Tnntv24

বিএনপি’র নেতা সাদরিল বলেছেন দলের নামে চাঁদা চাইলে ধরে আইনের হাতে তুলে দেবেন:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপি’র নেতা সাদরিল বলেছেন দলের নামে চাঁদা চাইলে ধরে আইনের হাতে তুলে দেবেন:Nafiz Ashraf.Tnntv24

বিএনপি’র নেতা সাদরিল বলেছেন দলের নামে

চাঁদা চাইলে ধরে আইনের হাতে তুলে দেবেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও এনসিসির ৫নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর জি.এম সাদরিল বলেছেন, আমার অনুরোধ থাকবে সব দোকানদার ভাইদের প্রতি কেউ চাঁদা চাইলে চাঁদা দিবেন না। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। বিএনপির যারা কর্মী আছেন তারাও সতর্ক থাকবেন। আপনারাও দোকানদারদের কাছে যাবেন, কেউ যদি বিএনপির নামে, কোন নেতার নামে চাঁদা চায়, তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন।

রবিবার (২৭ জুলাই) এনসিসির ৩নম্বর ওয়ার্ড বৃক্ষরোপাণ কর্মসূচি ও চাঁদাবাজদের প্রতিরোধে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা ৩নং ওয়ার্ডে এসেছি বৃক্ষরোপন কর্মসূচি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও লিফলেট বিতরণ করতে। আমাদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নির্দেশে আজকে ৩নং ওয়ার্ডের প্রতিটি দোকানে দোকানে চাঁদাবাজদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি।

৩নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. মাসুদ করিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তৈয়ম হোসেন, নাসিক ৩নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেন্টু ব্যাপারী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হবুল, যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম, কৃষি বিষয়ক সম্পাদক আবু তালেব বাবুল, সদস্য তারিক জামান, নাসিক ৩নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, যুগ্ম সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদল নেতা রাশেদুল অরন্য, আরমান ও নাসিক ৩নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!