নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস।Nafiz Ashraf.Tnntv24

বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস।Nafiz Ashraf.Tnntv24

বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে

ফিরলেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস

Tnntv24.অনলাইন ডেক্স:

দুই দিনের থাইল্যান্ড সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন শেষ করে তিনি ফিরে এলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রাত ১০টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্যাংককে তার সংক্ষিপ্ত সফরের সময় অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামেও বক্তব্য রাখেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে, প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ ছাড়াও অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া এবং বিমসটেক মহাসচিব ইন্দ্রামণি পান্ডের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানবসুরক্ষামন্ত্রী (এমএসডিএইচএস) ভারাউত শিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!