নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী আন্দোলনে ইমাম হাসান হত্যা মামলায় সড়ক অবরোধ। Nafiz Ashraf. Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে ইমাম হাসান হত্যা মামলায় সড়ক অবরোধ। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ: তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বিকেল তিনটায় জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান তাইম মারা যান। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হননি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীর দাবি হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার এসি ওসি তদন্ত সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো পুলিশ আসামি গ্রেফতারের নানা টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে আজ রাজপথে নেমে তারা আন্দোলন করছে।

এদিকে তীব্র যানজটে ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের দুইপাশ স্থবির হয়ে থাকার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ এক স্থানে অবস্থান করতে হচ্ছে। অনেকেই জরুরী কাজে বের হয়ে আটকে পড়ে আছেন। বিশেষ করে চরম ভোগান্তি পোহাতে হয় শিশু ও নারীদের।

বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে যানজট নিরসন করার।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের বুঝিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!