নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী রানা গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী রানা গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী রানা গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর

গুলিবর্ষণকারী রানা বিমান বন্দর থেকে গ্রেফতার

রিমান্ড শুনানি রোববার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চিহ্নিত ভুমিদুস্য , ওসমান পরিবার ঘনিষ্ঠ এসএম রানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুবাই যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ রয়েছে।

এস এম রানা

বৃহস্পতিবার এসএম রানাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত রিমান্ড শুনানি আগামী রোববার ধার্য করেন।

এসএম রানার বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সময় ভূমি অধিগ্রহণের বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ভূমি মালিকদের ভুল তথ্য দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা দাবি করেন, তিনি বিভিন্ন কৌশলে জমির মালিকদের সঙ্গে চুক্তি করে পরে জোরপূর্বক তাদের জমি নিজের নামে লিখিয়ে নিতেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ৪২ লাখ টাকা উদ্ধারকাণ্ডে তার নাম উঠে এসেছিল। তবে সেই সময় তিনি আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!