নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী আন্দোলনে রিয়া গোপ হত্যার ১১ মাস পর মামলা করল পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে রিয়া গোপ হত্যার ১১ মাস পর মামলা করল পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্যবিরোধী আন্দোলনে রিয়া গোপ হত্যার ১১ মাস পর মামলা করল পুলিশ।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে রিয়া গোপ

হত্যার ১১ মাস পর মামলা করল পুলিশ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারতলা বাড়ির ছাদে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত নামা প্রায় ২০০ আসামী করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়াতে পুলিশ মামলা করেছে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দমনে পুলিশের পাশাপাশি সড়কে নেমে আসেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ-৪ আসনের ওই সময়ের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় তার অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশʼ নেতা-কর্মী। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন তারা।

সেদিন ধারণ করা একাধিক ভিডিও ও স্থিরচিত্রে শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু, অয়ন ওসমানের শ্বশুড় ফয়েজউদ্দিন লাভলু, লাভলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রধান, কাওসার আহমেদসকে গুলি চালাতে দেখা যায়।

সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজের পরপরই চাষাঢ়া থেকে গাড়িবহর নিয়ে বের হন শামীম ওসমান৷ পরে বঙ্গবন্ধু সড়কের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক দফায় মহড়া দিয়ে গুলি চালান তারা৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও ধারালো রাম দা, চায়নিজ কুড়ালও ছিল হামলাকীদের হাতে৷

ওই সময় থেমে থেমে পুলিশও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা৷

ঘটনার দিন বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ৷। বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ ৷ তখন শিশু রিয়াকে কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রিয়া গোপ ৷

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়াতে পুলিশ মামলা করেছে বলে জানিয়েছেন ওসি নাসির৷ তবে, আসামির তালিকায় কারও নাম নেই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!