নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জের কালীর বাজারে ৩০ দোকান পুড়ে ছাই । Nafiz Ashraf. Tnntv24

ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জের কালীর বাজারে ৩০ দোকান পুড়ে ছাই । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জের কালীর বাজারে ৩০ দোকান পুড়ে ছাই । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জ সদরে কালীরবাজারে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে পুরে গেছে বাজারের হাস-মুরগির দোকান থেকে শুরু করে মসলা, মরিচ ও প্লাস্টিকের বাটি-বালতির দোকানগুলোও। এই ঘটনা ঘটেছে রোববার ( ৬ অক্টোবর ) গভির রাতে।

 

সোমবার দিনের বেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কালিরবাজারে সরেজমিনে দেখা যায়, দোকানগুলোর সামনে পরে আছে বিভিন্ন পন্যের ছাঁই। পোড়া গন্ধ এখনো বাতাসের সাথে মিশে আছে। বাজারের পাশের এক বসতভবন আগুনের কারনে একঅংশ পুরে গেছে। আগুন নিভাতে রাতে ফায়ার সার্ভিসের দেওয়া পানিতে ভেসে যাচ্ছে গম, ডাল ও চালের দানাসহ আরও কতকিছু। সকাল থেকে এনসিসির পরিচ্ছন্ন কর্মীরা এসে ব্যবসায়ীদের সাথে হাতে হাত মিলিয়ে করছেন পরিষ্কারের কাজ। ভাঙা-পোড়ার স্তুপ থেকে আলাদা করা হচ্ছে ব্যবহার যোগ্য কিছু পণ্য।

 

আগুনে ক্ষতিগ্রস্থ হওয়া ব্যবসায়ি সবুজ মিয়া জানায়, ‘আগুনের পর সকাল থেইকা ভাই আর ভাই পোলা সাথে নিয়া মালামাল ব্যাগে রাখতেসি। কিছু সাবান, শ্যাম্পু, সসের বোতল কোন রকম একটু ভালো আছে সেগুলো নিয়ে যাইতেসি ঘড়ে তো কাজে লাগবো। প্রায় ১২-১৪ লাখ টাকার মাল ছিলো আমার দোকানে, কিচ্ছু বাচাইতে পারি নাই। বেশি দিন হয় নাই , মাল উডাইসি। এই লোকসান কি দিয়া কাটবে এক আল্লাহ জানে।’

 

একই বাজারের অল্পের জন্য রক্ষা পাওয়া দোকানের মালিক সোহেল বলেন, ‘কাল রাইতে যখন আগুন লাগে তখন এই বাজারের ১নং গলির সামনের ৩-৪ টা দোকান খোলা আছিলো, বাকি সব বন্ধ কইরা চলে গেছে। কিন্তু হটাৎ একটু পর দেখি উপর থেকে একটা আগুনের গোল্লা দোকানের চালের উপর পরলো। তখন বুঝতে পারলাম একটা দোকান থেইকা এই আগুন ছড়াইসে। মুহুরর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে লাইগা গেল। আগুন বেশি ছড়াইছে টিনের চাল দিয়া। কয়েকদিন বৃষ্টির লইগা আমরা দোকানের পাশে রাস্তার উপর কিছু তেরপাল বাইন্দা দিসিলাম। আগুন ছড়াইবো এই ডড়ে লগে কিছু লোক নিয়া এই তেরপালগুলা ছিড়া ফেলছি। এরপর তো ফায়ার সার্ভিস আইছে, পানি দিসে কিন্তু সকালেও কিছু দোকানে আগুন জ্বলসে। এখানের একটা মাঝারি মরিচের দোকানেও ২০-২১ লাখ টাকার মাল আছিলো। আর বড়বড় দোকানে তো কয় এক কোটি টাকার মাল আছিলো সব পুড়ছে।’

সূত্র জানায়, রোববার রাত ১১ টায় মসলা পট্টির একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ৪০ টি দোকান। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!