নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। Nafiz Ashraf.Tnntv24

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। Nafiz Ashraf.Tnntv24

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা

দুই হাজার অতিক্রম করেছে

Tnntv24.আন্তর্জাতিক ডেক্স:

মিয়ানমারে  ইতিহাসের  ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। ভূমিকম্পে আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন আর নিখোঁজ রয়েছেন ৩০ জন। শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রায় ভয়াবহ এই ভূমিকম্প হয়।

ছবি:সংগৃহীত
সীন জান্তা সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১ হাজার ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩৭৬ জনকে। এছাড়া ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের বাইরে আহতদের সারি দেখা যায়। আহতদের অনেকেই দূর দূরান্ত থেকে গাড়ি এবং পিকআপে করে এসেছেন। পরবর্তীতে তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। যাদের গায়ে ধুলো ও রক্ত মাখা ছিল।

তবে সমস্যা হলো ভূমিকম্পে হাসপাতালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে। হাসপাতালের জরুরি বিভাগটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে প্রবেশপথে একটি গাড়ি চাপা পড়েছে।

এএফপিকে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছে, ‘অনেক আহত মানুষ আসছেন। আমি এর আগে এমন কিছু দেখিনি। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। আমি খুব ক্লান্ত।’

এদিকে আহতদের দেখতে মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং হাসপাতাল পরিদর্শন করেছেন।

নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাগাইংয়ের উত্তর-পশ্চিমে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে।

মান্দালয় শহরের জনসংখ্যা প্রায় ১৫ লাখ। এটি মিয়ানমারের প্রাচীন রাজকীয় রাজধানী এবং বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র।

স্থানীয় বাসিন্দারা ও সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের ফলে এদিন দেশটির বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!