নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মধ্য এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন,তারপর তারেক রহমান।Nafiz Ashraf.Tnntv24

মধ্য এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন,তারপর তারেক রহমান।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মধ্য এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন,তারপর তারেক রহমান।Nafiz Ashraf.Tnntv24

মধ্য এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন

তারপর তারেক রহমান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিছুদিন পরে দেশে ফিরতে পারেন।

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত একটি ইফতার মাহফিল শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য শেয়ার করেন।

তিনি জানান, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদের সময় দেশে ফিরে আসতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

এছাড়া, তিনি আরও বলেন, ডাক্তাররা সে অনুযায়ী তার চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্লাইটের বিষয়ও রয়েছে, যদি নির্ধারিত সময়ে ফ্লাইট পাওয়া না যায়, তবে তার ফেরার সময় কিছুটা বিলম্ব হতে পারে। তবে তিনি দেশে ফিরতে প্রস্তুত রয়েছেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, আমাদের লিডারের দেশে ফিরে আসার সময় এখনও নিশ্চিত নয়। তবে, বেগম খালেদা জিয়া দেশে ফিরে যাওয়ার কিছুদিন পরে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একসাথে তারা ফিরে আসবেন না, এমনটাই আমি বিশ্বাস করি।

এ অনুষ্ঠানে লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!