নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ: Nafiz Ashraf.Tnntv24

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ: Nafiz Ashraf.Tnntv24

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন বেগম

খালেদা জিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা  নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি ও  মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের জন্য, আমাদের দলের জন্য তিনি অতি গুরুত্বপূর্ণ।”

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার পরে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান। আমরা জন্মদিনে দেশনেত্রীর জন্য মনখুলে দোয়া করবো, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং নির্বাচনের মাধ্যমে আবারও দেশের নেতৃত্ব প্রদানের সুযোগ দিন।”

তিনি আরও বলেন, “আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। এমনকি ৫টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে ৫টিতেই জয়ী হয়েছেন। আইন অনুযায়ী ৩টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব, তবুও তিনটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। এভাবে জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছেন, যা বাংলাদেশের অন্য কোনো নেতা বা নেত্রী অর্জন করেননি।”

অনুষ্ঠানটি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি জি.এম. সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ মাসুদ করিম, এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!