নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের পর স্কুলড্রেস ও হেজাব পরে পালিয়ে গেলো গৃহকর্মী আয়েশা। Nafiz Ashraf.Tnntv24

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের পর স্কুলড্রেস ও হেজাব পরে পালিয়ে গেলো গৃহকর্মী আয়েশা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের পর স্কুলড্রেস ও হেজাব পরে পালিয়ে গেলো গৃহকর্মী আয়েশা। Nafiz Ashraf.Tnntv24

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের পর স্কুলড্রেস ও হেজাব

পরে পালিয়ে গেলো গৃহকর্মী আয়েশা

Tnntv24.অনলাইন ডেক্স:

রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে গৃহকর্মী আয়েশাকে খুঁজছে পুলিশ। জানা গেছে, ঘটনার মাত্র চার দিন আগে তাকে কাজে নেওয়া হয়েছিল। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাকে বোরকা পরে ওই ফ্ল্যাটে প্রবেশ করতে এবং নিহত নাফিসার স্কুলড্রেস পরে, কাঁধে স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, মাত্র চার দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ওই গৃহকর্মীকে কাজে নেওয়া হয়।

সে কখনো নিজের পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য দিত না। মা–বাবা আগুনে পুড়ে মারা গেছে বলে দাবি করত। গত রবিবার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। গৃহকর্মীর ওপর সন্দেহ হলেও তাকে কিছু বলা হয়নি।
সোমবার বেলা সাড়ে ১১টায় বাসায় এসে দেখি স্ত্রী আর মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে।পুলিশ জানায়, ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে সাত তলায় ওঠে গৃহকর্মী আয়েশা। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে সে নাফিসার স্কুলড্রেস, কাঁধে স্কুল ব্যাগ ও মুখে মাস্ক পরে ভবন থেকে বের হয়ে যায়। ঘটনার পর থেকেই সে পলাতক।

নিহত নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরেও ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে হত্যা করা হয়। বাসার একটি আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!