নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24

মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24

মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের

নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দেশের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বস্থানীয় পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

আলহাজ মোহাম্মদ সোহাগ বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেম্বারের নেতারা আলহাজ মোহাম্মদ সোহাগের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ ছাড়া চেম্বারের পরিচালক, ব্যবসায়ী নেতা, শিল্পোদ্যোক্তা ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য চেম্বারের সভাপতি, পরিচালক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে কাজ করতে চান। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ ও শিল্প খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

মোহাম্মদ সোহাগ আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আদায়ে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!