নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রগকেটে যুবক হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার । Nafiz Ashraf.Tnntv24

রগকেটে যুবক হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রগকেটে যুবক হত্যার ঘটনায়

প্রধান আসামী গ্রেপ্তার 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শাহজাহান নামে এক যুবককে রগ কেটে হত্যার ঘটনায় সোনারগাঁয়ে প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার নগরীর খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইমরান (৩৫)

সে সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও ছোট কুরবানপুর এলাকার মো. আল ইসলাম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত ইমরান শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।

মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে শাহজাহান (৩১) নামীয় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও রগ কেটে হত্যা করা হয়। ভিকটিম শাহজাহান (৩১) এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের কারনে আসামীরা বিভিন্ন সময় শাহাজানকে খুন-জখমের হুমকি দিয়া আসছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামী ইমরানসহ আরো অন্যান্য আসামীগণ রামদা, চাকু, ছুরি, চাপাতি, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে, ২৮ নভেম্বর বিকালে সোনারগাঁও কুরবানপুর মাতলাপাড়া কবর স্থান সংলগ্ন বালুর মাঠে শাহজাহানকে একা পেয়ে, এলোপাথারীভাবে ছুরিকাঘাত ও বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।

আরও উল্লেখ করা হয়, গুরুতর আহত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অতঃপর উন্নত চিকিৎসার জন্য ১ ডিসেম্বর ঢাকার শ্যামলীস্থ প্রাইম জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর শাহাজান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পিতা মো. আল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!