নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের

 স্বস্তি  ফিরে এসেছে 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে। রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে গতকাল রবিবার ঘুরে ক্রেতা-বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানা গেছে, বাজারে শীতকালীন সবজি শালগম  কেজি ১০ টাকায় পাওয়া যাচ্ছে।   পাওয়া যাচ্ছে অন্যতম শীতকালীন সবজি টমেটো ৪০ টাকা কেজি । এছাড়াও অন্যান্য শীতকালীন সবজি আলু ও পেয়াজের দাম কমেছে । এছাড়া সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম  গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে।

রবিবার বিকালে ভুলতা-গাউছিয়া  কাঁচা বাজার ও মুড়াপাড়া বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।বাজারে বড় সাইজের পাতাকপি ৩০ টাকা,ফুলকপি  ১০ থেকে ২০ টাকা পিস হিসেবে বিক্রি করতে দেখা গেছে,

দাম কম হওয়ায় বাজারের শালগমের দোকান ও আড়তে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছরই শালগম ও ফুলকপির দাম সবচেয়ে কম বলে জানান ক্রেতারা।

ভুলতা কাঁচাবাজারের সবজি বিক্রেতা সৈকত ইসলাম জানান, বাজারে হঠাৎ শালগমের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে।শীতের সব ধরনের সবজি বাজারে সয়লাব।

বাজারে দাম কমেছে অন্যান্য শীতকালীন সবজিরও। বাজারে প্রতি কেজি শালগম ১০ টাকা,গোল আলু ৩০ থেকে ৩৫ টাকা,ফুলকপি ১০ থেকে ২০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা,মুলা ২০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা পটল ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গা্ঁজর ৩০ টাকা, টমেটো ৪০ টাকা,গোলবেগুন ৩০ থেকে ৪০ টাকায়,মিষ্টি কুমড়া ৫০থেকে ৮০ টাকা,লাউ বড় সাইজের ৫০ টাকা, শিম ২০থেকে ৩০ টাকা,খিরাই ৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়,  দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এছাড়াও বাজারে মটরশ্বাকের আঁটি ৫ থেকে ১০ টাকা, পাটশাক ১০ টাকা, পুঁইশাক  ৩০ টাকা, মুলাশাক ৫ আঁটি ২০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পালংশাক ২০ টাকা কেজি  হিসেবে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে বলে তারা মনে করেন।

বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা দরে। বাজারে দেশী পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। ভালো মানের দেশী পেঁয়াজ ৫০ টাকা,ছোট পেঁয়াজ গাছসহ ২০ টাকা কেজি।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। নতুন আলুর দাম আরও কমে আসবে বলেও তারা জানিয়েছেন।

আলু-পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন  বলেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে আলুর দাম আরো কমবে বলে তিনি জানান।

এসব বাজারে দেশী রসুন ২৪০ টাকা, আমদানি করা রসুন ২২০ টাকা, আদা ১০০ থেকে  ১২০ টাকা, বাজারে ডিমের সরবরাহ বেশি থাকার ফার্মের ডিম ১৪০ টাকা ডজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!