নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে 

জমে উঠেছে শীতের পোশাকের বাজার 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃনারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ায় জমে উঠেছে শীতের পোশাকের ভ্রাম্যমাণ দোকান। ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট বড় সব বয়সীদের স্যুয়েটার, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, বেবিস্যুট, মাংকিটুপি, মোজা সহ নানা রংয়ের শীতের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শীতের তীব্রতা থাকায় এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। শীতে নিজেদের একটু উষ্ণ রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন আশ-পাশের এলাকার নিম্নবিত্তের মানুষগুলো। তবে ফুটপাতে ভালো পোশাক কম দামে পাওয়াতে মধ্যবিত্তের ক্রেতারাও পছন্দের পোশাকটি কিনছেন।

গাউছিয়া  এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ভ্যানে করে গেঞ্জি, স্যুয়েটার, বেবিস্যুট, জ্যাকেট, কোর্ট, মোজা সহ নানা রংয়ের ও ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা। দাম কম হওয়ায় ব্যস্ত দোকানদাররা।

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, দেশি-বিদেশি নানা ডিজাইনের শীতের কাপড় ও কম্বলে সাজানো সারি সারি দোকান। ফুটপাতে বাচ্চাদের ফুলহাতা গেঞ্জি ও পাজামা বিক্রি করছিলেন আলআমিন। তিনি বলেন, বড়দের সঙ্গে ছোটদের শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। সপ্তাহের ব্যবধানে ক্রেতাদের ভিড় ও বেচাবিক্রি বেড়েছে। আমাদের তো ঈদ উপলক্ষে তেমন বেচাকেনা হয় না। কিন্তু শীতের মৌসুম হলো আমাদের জন্য চাঁদ রাত।

ব্যবসায়ীরা জানান, এবার বাচ্চা ও মহিলাদের পোশাকের চাহিদা বেশি।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। তবে বিকালের পর থেকে রাত পর্যন্ত বেচাকেনা তুলনামূলক ভালো।

আর এসব দোকানে ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি শীতের পোশাক।

ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতারা বলেন, অন্যবারের চেয়ে এবার শীতের শুরু থেকে বেচাকেনা একটু কম ছিলো। কিন্তু এখন শীত থাকায় বেচাকেনা কিছুটা হচ্ছে। তবে শীত বাড়লে বিক্রি আরও বেশি হবে। আশা করি তখন সব ক্ষতি মিটিয়ে নিবো।

বিউটি  আক্তার নামে এক ক্রেতা বলেন, এইখানে শীতের পোশাকের দাম তুলনামূলক কম। আর ফুটপাতে কিছুটা কমমূল্যে পোশাক পাওয়া যায় তাই এখান থেকে পোশাক নেয়া হয়।

জান্নাতুল ফেরদৌস নামে এক ক্রেতা বলেন, মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয় করতে মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যায়। মার্কেটগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা বেশী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!