নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের  

মতবিনিময় সভা ও ইফতার 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দ। গতকাল ৮মার্চ শনিবার বিকেলে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম আয়োজিত উপজেলার ভুলতা রয়েল মুন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাজমুল হুদা।
বক্তব্য রাখছেন জামাতেইসলামী নেতা
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী আবু সাঈদ মুন্না, আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ থানা আমীর সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর থানা আমীর আব্দুল মজিদ, সেক্রেটারী খায়রুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারী হানিফ ভুঁইয়া প্রমুখ।
 সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ভূমিকা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই বিপ্লবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সহিংসতা, মারামারি, গোলাগুলিসহ নানা অপ্রীতিকর ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন। সৎ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকরা কষ্টে দিনাতিপাত করছে। তাই সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রে আলাদা বরাদ্দ ও পলিসি থাকতে হবে। তবেই নিরপেক্ষভাবে সাংবাদিকরা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
পরে সাংবাদিকদের মধ্যে তাফহীমুল কুরআন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!