নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায়

স্যুটার মাসুদ বাহিনীর হুমকি অব্যাহত

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ ঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের উপর হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা  আরো বেপরোয়া  হয়ে উঠেছে। এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায়

রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবে হামলার আশঙ্কায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার অভিযোগ করে জানান, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার সাধারন মানুষ। ভয়ে কেউ প্রতিবাদটুকু করার সহাস পায়না। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দিয়ে সংবাদ প্রকাশ করায় এবং ক্ষতিপুরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গত ১৭ নভেম্বর ও ১ ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর দুই দফায় হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনা ঘটায় সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা। এছাড়া ২৯ ডিসেম্বর রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপরও হামলা চালায় এ বাহিনীর সদস্যরাই। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় বিভিন্ন স্থানে ঘটনার পরিপ্রেক্ষিতে ৩টি মামলা ও দুইটি সাধারন ডারেী করা হয়।
পরে হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ৩ ডিসেম্বর মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা  আরো বেপরোয়া উঠে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
তবে, মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!