নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের সাওঘাটে নুরু হত্যায় ২ জনের ফাঁসি, ৬ জন যাবজ্জীবন ।Nafiz Ashraf.tnntv24

রূপগঞ্জের সাওঘাটে নুরু হত্যায় ২ জনের ফাঁসি, ৬ জন যাবজ্জীবন ।Nafiz Ashraf.tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের সাওঘাটে নুরু হত্যায় ২ জনের ফাঁসি, ৬ জন যাবজ্জীবন ।Nafiz Ashraf.tnntv24

রূপগঞ্জের সাওঘাটে

নুরু হত্যায় ২ জনের ফাঁসি

৬ জন যাবজ্জীবন 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে  সাওঘাটে ২০০৯ সালের ২০ আগস্ট নৃশংসভাবে খুন হন চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে সেই হত্যাকাণ্ডের আইনি নিষ্পত্তি হলো গত ১৫ মে বৃহস্পতিবার। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক বৃহস্পতিবার দুপুরে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, রূপগঞ্জের সাওঘাট এলাকায় অবস্থিত ইমন এন্টারপ্রাইজের মালিক নুরুল হক মোল্লাকে কুপিয়ে ও অন্ডকোষ থেঁতলিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এই মামলার রায় প্রদান করেন।

পুলিশ জানায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের সাওঘাট এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে ও অন্ডকোষ থেঁতলিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করে। এ মামলার প্রধান আসামি নিহতের ছেলে মিলন মোল্লা ও মতৃর্জাবাদ গ্রামের সজিবকে মৃত‌্যুদন্ড প্রদান করে আদালত। রবিন নামে এক আসামিকে খালাস দেয়া হয়। বাকি ৬জনকে যাবজ্জীবন দন্ড প্রদান করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!