নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে অসহায় ৩৫০ পরিবারের আনছর আলীর ঈদ উপহার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে অসহায় ৩৫০ পরিবারের আনছর আলীর ঈদ উপহার :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে অসহায় ৩৫০ পরিবারের আনছর আলীর ঈদ উপহার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে অসহায় ৩৫০ পরিবারের 

আনছর আলীর ঈদ উপহার 

Tnntv24,ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অসহায়, দুস্থ্য ও গরীব ৩৫০জন পরিবারের মাঝে স্থাণীয় সমাজ সেবক আনছর আলীর সার্বিক সহায়তায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ২৯ মার্চ বিকেলে পূর্বাচল দুঃস্থ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দড়িগুতিয়াব এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেয়াজ, দুধ, চিনি।

সমাজ সেবক আনছর আলীর এসব ত্রাণ সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় মানুষেরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। অনেকেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং আনছর আলীর জন্য দোয়া কামনা করেন।

পূর্বাচলের ৪নং সেক্টরের দড়িগুতিয়াব বাজার সংলগ্ন পূর্বাচল দুঃস্থ সমাজ কল্যান সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সমাজ সেবক আনছর আলীর সার্বিক সহায়তায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পূর্বাচল ৪নং সেক্টরের ৩৫০ জন অসহায় মানুষ উপস্থিত হয়ে ওইসব খাদ্য সামগ্রী নিয়ে যান। খাদ্য সামগ্রী পেয়ে তহুরা বেগম বলেন, আল্লাহপাক যেনো আনছর আলীকে নেক হায়াত দেন।

তিনি আমাদের সব সময় খাদ্য, বস্ত্র, অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তিনি বেঁচে থাকলে পূর্বাচলের মানুষজন বেঁচে থাকবে। আমরা তার জন্য সব সময় দোয়া করি। এই লোকটি ছাড়া এবার আর কোনো ব্যক্তি অসহায় মানুষের কোনো প্রকার সহায়তা দেননি। আনছর আলী এবার ঈদের আগে থেকেই ৩ দফায় সহায়তা দিয়েছেন।

সমাজ সেবক আনছর আলী বলেন, আমি আমার রূপগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঈদ পালন করতেই সামান্য উপহার দিয়ে সহায়তা দিচ্ছি। অসহায় মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!