নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আর কে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা  ভাংচুর লুটপাট, ২০ লাখ টাকা ক্ষতি । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আর কে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা  ভাংচুর লুটপাট, ২০ লাখ টাকা ক্ষতি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আর কে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা  ভাংচুর লুটপাট, ২০ লাখ টাকা ক্ষতি । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আর কে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা

 ভাংচুর লুটপাট, ২০ লাখ টাকা ক্ষতি 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) ৩৫/৪০সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়।  হামলায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, খাদুন এলাকার আর কে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ২৯ডিসেম্বর সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
পরে গতকাল ৩১ডিসেম্বর মঙ্গলবার তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩০/৪০ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন,  দা, চাপাতি, রাম দা, চাইনিজ কুড়াল, এসএস পাইপ, হকিস্টিক, লোহার রড, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে  আরকে ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের অফিস কক্ষের একটি ডেস্কটপ, একটি লেপটপ, স্টিলের আলমারি, চেয়ার, টেবিল, দরজা, জানালা, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাংচুর করে স্কুলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়। এসময় ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়া, তার ছেলে জাপান প্রবাসী রায়হান কবির ভুইয়া সুমন আহত হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। হমালার ঘটনায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভুইয়ার ভাগিনা আরিফ হোসেন বাদী হয়ে খাদুন গ্রামের মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলন(৩৯), মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে মোঃ আলমগীর প্রধান (৪৫), মাজুর হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (২৮), নাঈমের ছেলে মাহিম (২৬), মোঃ সামির (২২), লিটনের ছেলে মোঃ হিমু মিয়া (২৬), আফতাব উদ্দিনের ছেলে আরিফ (২৭), সোহাগ, তানভীর হাসান মিলনের ভাগিনা মোঃ কাউছার (২৭), পিয়ার আলীর ছেলে  রবিন(২৭), সোহেল মিয়ার ছেলে মোস্তাকিম (২৩), তাহের মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৬), আবু প্রধানের ছেলে ইয়াছিন প্রধান (২৫), মৃত নজু মিয়ার ছেলে সাইফুদ্দিনকে (৪৫), নামীয় ও  অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪৫(১২)২০২৪।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!