রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের
দাবিতে মানববন্ধন বিক্ষোভ ,দীর্ঘ যানজট
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী।
এতে সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রী সাধারন ও চালকেরা।সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।

এলাকাবাসী জানায়, এশিয়ান হাইওয়ে সড়কে ৬ লেনের উন্নয়ন করনের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে মেয়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন অনেকটা ঝুঁকি নিয়ে এ সড়ক পাড়াপাড় হতে হয়। গত ৭ আগষ্ট এলাকাবাসী কালাদী এলাকায় আন্ডার পাসের দাবী জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের আবেদন করেন। এমনকি একাধীকবার মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবী পু্রনের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মান করে ফেলছে।
সেজন্য সোমবার বেলা ১১ টার দিকে কালাদীসহ আশপাশের কয়েক গ্রামে কয়েকশ’ নারীপুরুষ আন্ডারপাসের দাবীতে সড়কে মানববন্ধন করে। একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌঁনে ১ টারদিকে সড়ক ও জনপদ অধিপ্তর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে দুপুর ১ টারদিকে এলাকাবাসীকে আগামী বুধবার সড়কে আন্ডার পাস করে দেবার সিদ্ধান্তের আশ্বাস দিলে সড়ক থেকে লোকজন সরে দাঁড়ায়।
আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ।







