নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে  ছাত্র জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে  ছাত্র জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে  ছাত্র জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এতে সড়কের প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রবিবার ( ২২ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারন জনগন অংশ গ্রহন করেন।
 উপস্থিত শিক্ষার্থী ও জনতারা জানান, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচল রত যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়।
 কিন্তু সেতু নির্মাণের পর ১৮ বছর পাড় হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারনে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবিরা।
এছাড়া কাঞ্চন সেতুর যে টোল আদায় করা হয় তা সরকারি কোষাগারে জমা হয় না, টোল বক্স  নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সমস্ত টাকা আত্মসাৎ করে নেয়।
তারা  টোল প্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে ব্রিজের পশ্চিম পাশে অথবা কালাদী স্থানান্তরের জন্য দাবি জানান।
 বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান,  সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, বিক্ষোভ কারীদের সকল দাবী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে সড়ক থেকে সরে যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!