নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে  ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার ৩।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে  ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার ৩।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে  ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার ৩।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে

 ছিনতাই হওয়া তেল উদ্ধার ॥ গ্রেফতার ৩

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই করা ট্রাকসহ অধিকাংশ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ৭ মে ) ভোরে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়।
গত ৫ মে সোমবার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রূপগঞ্জের হাটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন(৪২), রূপসী স্লূইচ গেইট এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান(৩০) ও বরিশালের হিজলা ধানাধীন ধুলখোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন(৫৯)।
রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত ৫ মে বিকাল রূপগঞ্জের রূপসীস্থ শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে মেসার্স রাধা বিনোদ মোদক নামক প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হয়। ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে প্রতারকরা মালভর্তি ট্রাকের গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকা মালামালের কাগজপত্র দেখাতে বলে। একপর্যায়ে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া ও হেলপার স্বপন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় গত ৬ মে সকালে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ গত ৬ মে রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!