নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর ) সকালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক  সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের চাচা মঙ্গল মিয়া।
নিহতরা হলেন বড় ভাই সোহেল মিয়া(২৫), ছোট ভাই -মোহাম্মদ ইসমাইল মিয়া(১৬)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ছোট সাকুয়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ডহরগাঁও জুলেখা বেগমের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তারা রূপগঞ্জের ফকির ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক।
নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার জুলেখা বেগমের ভাড়া বাড়িতে কয়েলে আগুন ধরাতে গেলে লিকেজ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার ভাই মোহাম্মদ বাবুল হোসেন(৪৭), ভাইয়ের স্ত্রী- সেলিনা বেগম(৩৭), ভাতিজা-মোহাম্মদ ইসমাইল মিয়া(১৬), সোহেল মিয়া(২৫), ভাইয়ের মেয়ে- তাসলিমা আক্তার(১২) ও ভাতিজার স্ত্রী- মুন্নী আক্তার(২২) দগ্ধ হয়। গতকাল মঙ্গলবার সকালে-মোহাম্মদ ইসমাইল মিয়া ও সোহেল মিয়ার মৃত্যু হয়।  বাকিদের অবস্থাও সংকটাপন্ন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত দুই বছরে ডহরগাঁও গ্রামে গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণের তিনটি ঘটনায় অন্তত ২৩ জন আহত ও ৭ জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!