নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু 

 

 

Tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের পর বাবা বাবুল হোসেন(৪৫) ও ছোট বোন তাসলিমা আক্তারের(১২) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের চাচা মঙ্গল মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ছোট সাকুয়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ডহরগাঁও জুলেখা বেগমের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তারা রূপগঞ্জের ফকির ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক।

নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার জুলেখা বেগমের ভাড়া বাড়িতে কয়েলে আগুন ধরাতে গেলে লিকেজ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার ভাই মোহাম্মদ বাবুল হোসেন(৪৭), ভাইয়ের স্ত্রী- সেলিনা বেগম(৩৭), ভাতিজা-মোহাম্মদ ইসমাইল মিয়া(১৬), সোহেল মিয়া(২৫), ভাইয়ের মেয়ে- তাসলিমা আক্তার(১২) ও ভাতিজার স্ত্রী- মুন্নী আক্তার(২২) দগ্ধ হয়। গতকাল বৃহস্পতিবার বাবুল হোসেন ও তাসলিমার আক্তারের মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও সংকটাপন্ন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯অক্টোবর বড় ভাই সোহেল মিয়া(২৫) ও ছোট ভাই -মোহাম্মদ ইসমাইল মিয়ার(১৬) মৃত্যু হয়। এই নিয়ে গ্যাস লাইনের বিষ্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!