নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গ্রীণ সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড,১৯ টি দোকান পুড়ে ছাই:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে গ্রীণ সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড,১৯ টি দোকান পুড়ে ছাই:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গ্রীণ সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড,১৯ টি দোকান পুড়ে ছাই:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে গ্রীণ সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড  

১৯ টি দোকান পুড়ে ছাই

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটের একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটে থাকা ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ২ টার দিকে  উপজেলার তারাবো পৌরসভার  বিশ্বরোড এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গ্রীন সিটি সুপার মার্কেটে আগুন
স্হানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড় এলাকায় গ্রীণ সিটি সুপার মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি  ইউনিট ঘটনাস্হলে এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র  ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে থাকা গ্রীন সিটি সুপার নামক টিনশেড মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ততক্ষনে মার্কেটের ভিতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকান সহ ১৯টি দোকান পুড়ে যায় ছাই হয়ে গেছে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!